Thursday, May 21, 2026

দেবাঞ্জনের দেহরক্ষীর সঙ্গে রাজ্যপালের ছবি! সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন সুখেন্দুশেখর

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড বিজেপির সাজানো নয়তো? বুধবার সাংবাদিক বৈঠকে এ প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, ভ্যাকসিনকাণ্ডের মূল পান্ডা ভুয়ো আইএএস (Ias) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) দেহরক্ষীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) ছবি প্রকাশ করে বোমা ফাটালেন তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। তিনি প্রশ্ন তোলেন, প্রতারক দেবঞ্জনের দেহরক্ষী রাজভবনে কেন? “তদন্তকারীদের গোচরে বিষয়টি আনছি। আসল সত্য সামনে আসুক” সরব তৃণমূল সাংসদ। তিনি বলেন, শোনা গিয়েছে দেবাঞ্জনের এই দেহরক্ষীর মাধ্যমে বিশিষ্ট ব্যক্তির কাছে টাকা ভর্তি খাম পাঠানো হত। দামি উপহারও যেত। কে সেই বিশিষ্ট ব্যক্তি? তা তদন্ত করে দেখা হোক। “একজন প্রতারকের দেহরক্ষীর সঙ্গে রাজ্যপালের যোগাযোগ থাকা দেশের পক্ষের ভয়ঙ্কর”- মন্তব্য করেন তৃণমূল সাংসদ।

সুখেন্দুশেখর রায় বলেন, সব বিষয় নিয়ে টুইট করেন রাজ্যপাল। কিন্তু তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিনই মৃত্যু হয় জৈন হাওয়ালা মামলার মূল অভিযুক্ত সুরেন্দ্র জৈনের। তাই নিয়ে কোনও টুইট বা মন্তব্য করতে দেখা গেল না রাজ্যপালকে। এই মৃত্যু কাকতলীয় কি না সেটাও দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন সুখেন্দুশেখর। তিনি বলেন, জৈন হাওয়ালা মামলার ডায়েরিতে নাম রয়েছে জগদীপ ধনকড়ের। এবং সেখানে তাঁকে সাংসদ বলে উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের রাজ্যপালও সাংসদ ও মন্ত্রী ছিলেন। এঁরা দুজন এক ব্যক্তি কি না তা দেখা উচিত। কারণ ওই জগদীপ ধনকড়কে খেপে খেপে বেশ কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন:কবে ফের চালু হবে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা, কী জানালো পূর্ব রেল?


 

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...