Sunday, June 7, 2026

উইম্বলডনে দর্শকাসনে বসে ফেডেরার ম‍্যাচ দেখলেন রবি শাস্ত্রী

Date:

Share post:

উইম্বলডন ( Wimbledon )টুর্নামেন্টে দর্শকাসনে বসে রজার ফেডেরার ম‍্যাচ দেখলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী( ravi shastri)। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন টিম ইন্ডিয়ার হ‍্যেডস‍্যার।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ( world test championship final) পর  লন্ডনে ২০ দিনের কোয়ারেন্টাইন পর্ব থেকে ছুটিতে আছে ভারতীয় দল। এই সময়টা একেকজন ক্রিকেটার একেক রকম করে উপভোগ করছেন। যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মারা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। পন্থ আবার দেখতে গিয়েছিলেন ইউরো কাপে  ইংল‍্যান্ড বনাম জার্মানি ম‍্যাচ। এবার সেই খাতায় নাম লেখানেন রবি শাস্ত্রীও। তিনি বৃহস্পতিবার দেখতে গিয়েছিলেন উইম্বলডন ম‍্যাচ। যেখানে রজার ফেডেরার মুখোমুখি হয়েছিলেন রিচার্ড গ্যাসকেটের। সেই ছবি তিনি নিজে তার টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন। যা পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল।

এদিন টুইটারে একটি ছবি পোস্ট করে শাস্ত্রী লেখেন, ” উইম্বলডনের মাঠে রৌদ্রজ্জ্বল একটি দিনে ফিরতে পেরে অসাধারণ লাগছে। অসাধারণ ঐতিহ্য। সেন্টার কোর্টের মজা উপলব্ধি করছি।”

আরও পড়ুন:ইউরো কাপে শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামছে স্পেন

 

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...