Tuesday, February 24, 2026

কেন্দ্রের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। পেগাসাস ইস্যুতে এবার সরব তৃণমূল ছাত্র পরিষদ। এর প্রতিবাদে ধর্মতলায় মহাত্মা গান্ধীর মূর্তির সামনে অবস্থান কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলেন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বের ফোনে আড়ি পাতা মানে কিন্তু পরিস্কারভাবে তারা চাইছে বিরোধীদের নস্যাৎ করতে। বিরোধীদের স্ট্র্যাটেজি জেনে তাদের ভাঙতে। বলে অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। ফোনে আড়ি পাতা এটাতো সংবিধান বিরোধী। আজকে কেন্দ্রীয় সরকার যেটা করছে’এটা ঠিক নয় বলেও তোপ দাগা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আরও জানান, আজ পথে নেমে আন্দোলন করছি আগামী দিনে দেশে যে পরিস্থিতি চালু হচ্ছে। তার ফলে মোদি সরকার সেনাপতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। পাশাপাশি ২০২১ বিধানসভা নির্বাচনে ভরাডুবির হবার পরেও এ ধরনের সার্ভেলেন্স ইন্ডিয়ার প্রতিবাদে আজকের এই অবস্থান। সেই সঙ্গে দিনের-পর-দিন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানাই।

 

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...