Sunday, May 17, 2026

বর্ধমানের রেনেসাঁ টাউনশিপে ৩২০জনকে কোভিডের ভ্যাকসিন প্রদান

Date:

Share post:

করোনার সংক্রমণ থেকে বাঁচতে ভ্যাকসিনেশন ছাড়া কোনও উপায় নেই । চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, প্রত্যেকেই এই বিষয়ে একমত। তাই রাজ্য জুড়ে ভ্যাকসিন দেওয়ায় জোড় দিয়েছে রাজ্য সরকার ।মাঝে রাজ্যে ভ্যাকসিনের জোগান কম থাকায় গোটা রাজ্যেই বন্ধ ছিল প্রথম ডোজের টিকাকরণ। রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকাকরণ করা হবে।ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে বেশ কয়েক দফায় ভ্যাকসিনের জোগান নিয়ে রাজ্যের সংঘাতও হয়েছে।

 

ভ্যাকসিন ভোগান্তি এখনও গোটা রাজ্যেই সেভাবে না কমলেও ক্রমশ চেষ্টা করা হচ্ছে টিকার জোগান বাড়িয়ে গোটা পরিস্থিতি আয়ত্বে আনার। সেই চেষ্টাতেই এবার এগিয়ে এল বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ । শুক্রবার এখানে একটি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় ।পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর এবং আইসিসি-র সহযোগিতায় এই টাউনশিপের ৩২০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। কোভিডের সমস্ত নিয়মবিধি মেনে এই ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় ।

স্থানীয় থানার আধিকারিকরা ক্যাম্প পরিদর্শন করে আশ্বস্ত হন। ভ্যাকসিন নেওয়ার পর সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকের মোবাইলে সার্টিফিকেটের ম্যাসেজ আসছে কিনা তাও খতিয়ে দেখেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...