Sunday, June 7, 2026

প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত সুন্দরবনের পাশে ‘মা ফাউন্ডেশন’ ও ‘আল আমিন মিশন’

Date:

Share post:

ইয়াসের ক্ষত এখনও শুকোয়নি সুন্দরবন-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকায়। তারপরেই ভরা কোটাল। এই পরিস্থিতিতে সুন্দরবনের (Sundarbon) উপকূলবর্তী অঞ্চলের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘মা ফাউন্ডেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’। তাদের এই উদ্যোগে সামিল হয়েছে ‘আল-আমিন মিশন’ও। শনিবার, এদের যৌথ উদ্যোগে নীলাদ্রি সেনগুপ্তের (Niladri Sengupta) নেতৃত্বে সুন্দরবনে ইয়াস ও ভরা কোটালে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারকে ত্রাণ বিলি করা হয়।

বছরভর বিভিন্ন জনসেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে ‘মা ফাউন্ডেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’। এটি তার মধ্যে অন্যতম। সুন্দরবনে শুধু ত্রাণ বিতরণ নয়, ওখানে গোসবা ব্লকের মোল্লার হাটি ও দুলকি গ্রামে শিশুদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। সরকারি সাহায্যের পাশাপাশি এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ভরসা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...