Thursday, May 14, 2026

কোভিশিল্ড নেওয়া ৮৩.৯ শতাংশ মানুষ করোনার ডেল্টা রুখতে সক্ষম, বলছে ICMR

Date:

Share post:

কোভিশিল্ড ভ্যাকসিনের যারা দু’টি ডোজ নিয়েছেন তাঁদের মধ্যে ৮৩.৯ শতাংশ ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে রুখতে সক্ষম অ্যান্টিবডির খোঁজ পাওয়া গিয়েছে। নমুনা সংগ্রহের রিপোর্ট বলছে, যাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাঁদের মধ্যে ১৬.১ শতাংশ ব্যক্তির শরীরে সেই অ্যান্টিবডির খোঁজ পাওয়া যায়নি যা করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে রুখতে সক্ষম। এমনই রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ।

ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন প্রধান টি জেকব জন জানিয়েছেন, ‘‘অ্যান্টিবডি একেবারেই মেলেনি তা নয়। খুব কম তৈরি হয়েছে। কোমর্বিডিটি এবং ৬৫ বছর ঊর্ধ্বদের শরীরে অ্যান্টিবডি কমই তৈরি হয়। পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে তাঁদের হয়তো বুস্টার নিতে হতে পারে।’’

আরও পড়ুন-দারিদ্র্য এবং অশিক্ষা দূর করবে দুই সন্তান নীতি, মত অসমের মুখ্যমন্ত্রীর

করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিটি ব্যাপক ভয়ঙ্কর যা প্রথম ভারতে সনাক্ত হয়েছিল। এবং এটি দেশের তীব্র দ্বিতীয় ঢেউয়ের পিছনেও সম্ভবত কারণ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লুএইচও) এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, COVID-19 এর মারাত্মক ডেল্টা প্রজাতিটি এখন প্রায় ৯৯ টি দেশে রয়েছে।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...