Saturday, March 14, 2026

বিজেপি-শিবসেনার সম্পর্ক আমির-কিরণের মত, মন্তব্য সঞ্জয় রাউতের

Date:

Share post:

বিজেপি (bjp) আর শিবসেনার (shiva sena) সম্পর্ক হল বলিউডের আমির খান ও কিরণ রাওয়ের মত। মহারাষ্ট্রের রাজনীতি ও বিজেপির সঙ্গে নৈকট্যের চর্চা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের (sanjay raut)।

 

কিছুদিন আগে মহারাষ্ট্র কংগ্রেসের একলা চল নীতি ঘোষণা ও এনসিপি প্রধান শারদ পাওয়ারের বিজেপি বিরোধী ঐক্য-বৈঠকের পর এবার নতুন রাজনৈতিক জল্পনা বাড়ছে মারাঠা মুলুকে। কেন্দ্রের সম্ভাব্য ক্যাবিনেট সম্প্রসারণের আগে প্রাক্তন এনডিএ শরিক শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কে যেন নতুন করে সৌহার্দ্যের সুর লেগেছে। প্রশ্ন উঠছে, তবে কি ফের কাছাকাছি আসতে চলেছে বিজেপি-শিবসেনা? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশকে কেন্দ্রে মন্ত্রী করা হতে পারে, এবং বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে প্রকাশ্যে এসব জল্পনা উড়িয়ে দিয়েছে দুই শিবিরই। শিবসেনা মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও বিজেপির সঙ্গে আমাদের এখন সৌজন্যমূলক সম্পর্ক। আমরা আগে জোটে ছিলাম, কিন্তু এখন না থাকলেও রাজনৈতিক সৌজন্য রয়েছে। এর অন্য অর্থ করা অমূলক। বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে সঞ্জয় টেনে আনেন বলিউড তারকা আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাওয়ের প্রসঙ্গ। সম্প্রতি এই দম্পতি নিজেদের ডিভোর্সবার্তা ঘোষণা করে বলেছেন, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। উদ্ধব ঠাকরের দলের নেতা এই দম্পতির তুলনা টেনেই সোমবার বলেন, বিজেপি ও শিবসেনার সম্পর্ক আসলে আমির খান ও কিরণ রাওয়ের মত। বিচ্ছেদের পরেও সৌহার্দ্য থাকে।

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...