Thursday, May 14, 2026

ধাক্কা সামলে এবার ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৯৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২,৮৮০.০০ (⬆️ ০.৭৫%)

🔹নিফটি ১৫,৮৩৪.৩৫ (⬆️ ০.৭১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার এক ধাক্কায় ৩৯৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১১২ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৩৯৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৯৫.৩৩ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৮৮০.০০। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১১২.১৫ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৩৪.৩৫।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...