Friday, May 15, 2026

সাংসদ , বিধায়কদের আচরণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

জনপ্রতিনিধিদের ব্যবহার ও আচরণ (unparliamentary behaviour) নিয়ে ক্ষোভ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত (supreme court) । একটি মামলার শুনানির পর্যবেক্ষণে সুপ্রিমকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে। শীর্ষ আদালত মনে করে বিধানসভা (assembly) এবং লোকসভা কক্ষে (parliament) সাংসদ (Mp)ও বিধায়করা (mla) সমীচীন আচরণ করছেন না। সাম্প্রতিককালে (unparliamentary behaviour) সাংসদ বা বিধায়কদের ব্যবহার সংক্রান্ত অভিযোগ বেড়ে চলেছে বলে ও জানিয়েছে শীর্ষ আদালত। ২০১৫-তে কেরল বিধানসভায় ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তার ভিত্তিতেই একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। সে সময় এলডিএফ বিধায়করা অধ্যক্ষের চেয়ার, কম্পিউটার, কি বোর্ড, মাইক, ডেস্ক ও অন্য জিনিসপত্র ভাঙচুর চালিয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় নাম ছিল ভি শিবনকুট্টির, বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রী।

সোমবার ছিল সেই মামলার শুনানি। কংগ্রেস আমলে হওয়া ওই মামলার শুনানিতে এ দিন বিচারপতি বলেন, বিধানসভা বা লোকসভার কক্ষে প্রত্যেক জনপ্রতিনিধির সঠিক এবং সংবিধান মনোনীত আচরণ মেনে চলা উচিৎ।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতিদের বেঞ্চের তরফে বলা হয়, এই ধরনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিৎ। লোকসভাতেও এই ধরনের ঘটনা বাড়ছে, তাই এ ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...