Sunday, April 5, 2026

ফের দেবাঞ্জনকাণ্ডের ছায়া! এবার নীল বাতি গাড়ি-সহ গ্রেফতার ভুয়ো CBI অফিসার

Date:

Share post:

দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের শহরে গ্রেফতার আরও এক ভুয়ো সিবিআই অফিসার। সোমবার রাতে সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তের নাম সনাতন রায়চৌধুরী। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সিবিআই স্টিকার লাগানো নীল বাতি লাগানো গাড়ি। ওই গাড়িটিই সনাতন ব্যবহার করতেন। পুলিশের দাবি, নিজেকে রাজ্য সরকারের  স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রের খবর,  বরাহনগর এলাকার বাসিন্দা সনাতন কলকাতা হাইকোর্টের আইনজীবী। নিজেকে রাজ্য সরকারের বিশেষ প্রতিনিধি ও সিবিআই-এর কৌঁসুলি বলে পরিচয় দিতেন সনাতন। গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে। সোমবার গড়িয়াহাট এলাকায় ১০ কোটি টাকার সম্পত্তি দখল করতে এসেছিলেন সনাতন। প্রতারণার অভিযোগ পেতেই ঘটনাস্থলে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে প্রথমে আটক করা হয়। ঘটনার তদন্ত করার পরে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত , ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কাণ্ড সামনে আসার রাজ্যে উঠে আসছে একের পর এক ভুয়ো অফিসারের নাম। সোমবারই নদিয়ায় ভুয়ো সিআইডি অফিসারের হদিশ মিলেছে। ওই মহিলা অফিসারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ চাকা প্রতারণার অভিযোগও উঠেছে। সনাতনও আর কোনরকম অপকর্মের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...