Sunday, March 22, 2026

দিল্লিতে তুষার মেহতার বাড়ির সামনে হঠাৎ কুণাল ঘোষ

Date:

Share post:

SG তুষার মেহতার সঙ্গে Shuven Adhikariর ‘বৈঠক’ নিয়ে বিতর্ক চলাকালীন নাটকীয় চমক।

মঙ্গলবার দুপুরে Tushar Mehtaর দিল্লির 10 আকবর রোডের বাড়ির সামনে হঠাৎ হাজির প্রাক্তন সাংসদ ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। হাতে নীল ফাইল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, বিনা অ্যাপয়ন্টমেন্টে হাজির হয়ে তুষার মেহতার সাক্ষাৎ প্রার্থনা করেছেন তিনি।
সূত্রের খবর, শুভেন্দু ইস্যুতে চাপ বাড়াতেই কুণালকে পাঠিয়ে এই কৌশল নিয়েছে তৃণমূল।
তুষারের বাড়িতে শুভেন্দু যাওয়ার পরেই বিতর্ক শুরু। সঙ্গে সঙ্গে টুইট করেছিলেন কুণাল। Narada মামলায় সিবিআইর FIR named শুভেন্দু কেন এই মামলায় সিবিআই আইনজীবী তুষারের বাড়িতে? তদন্ত প্রভাবিত হবে। শুভেন্দু গ্রেপ্তার বাঁচাতে গিয়েছেন। এই অভিযোগ নিয়ে ঝড় ওঠে। তৃণমূল SGর অপসারণ চায়। তখন তুষার মেহতার তরফে বলা হয় শুভেন্দু গেলেও দেখা হয়নি। তিনি অন্য বৈঠকে ব্যস্ত ছিলেন। Avishek Banerjee চ্যালেঞ্জ করেন বাড়ির সিসি টিভি ফুটেজ দেখান মেহতা। রাষ্ট্রপতির কাছেও তৃণমূল SG র অপসারণ দাবি করে।

আরও পড়ুন: হঠাৎ বাতিল মোদির বৈঠক, মন্ত্রিসভার রদবদল কি স্থগিত, উঠছে প্রশ্ন

এরই মধ্যে মঙ্গলবার দুপুরে চমক। যে কুণাল ঘোষকে সোমবার রাতেও কলকাতায় এবিপি আনন্দর স্টুডিওতে দেখা গিয়েছে, সেই কুণালকে হঠাৎ দেখা যায় দিল্লিতে তুষার মেহতার বাড়ির সামনে। হাতে নীল ফাইল। রক্ষীদের কাছে নিজের প্রাক্তন সাংসদের পরিচয়পত্র দেখিয়ে কুণাল বলেন তিনি তুষার মেহতার সঙ্গে দেখা করতে চান।
রক্ষীরা ভিতরে খবর পাঠিয়েছেন।
কুণাল বাইরে হাসিমুখে অপেক্ষারত।
তিনি শুধু বলেন,” আমার নিজস্ব কোনো মামলার কারণে আসিনি। তার প্রশ্নই ওঠে না। আমার মামলা আমি নিজে কোর্টে লড়ে জিতব। আমি এখানে এসেছি শুভেন্দুদের কথামত বিনা অ্যাপয়ন্টমেন্টে সলিসিটর জেনারেলের সঙ্গে কথা বলা যায় কি না, পরীক্ষা করে দেখতে। যেভাবে শুভেন্দু এসেছিল, তার প্রতিবাদ করতে। দু একটি নথি মাননীয় SG কে দিয়ে যেতে। বাকিটা এখন বলতে চাই না।”

তৃণমূল সূত্রে বক্তব্য হল, যদি প্রাক্তন সাংসদের জন্য গেট না খোলে তাহলে প্রমাণ হবে যে সেদিন শুভেন্দু আগাম অ্যাপয়ন্টমেন্ট করেই এসেছিলেন। যে কারণে তিনি আসতেই তুষারের বাড়ির দরজা খুলে গিয়েছিল।
ফলে দরজা না খুললে তৃণমূলের লাভ।

আর যদি দরজা খুলে কুণালকে অন্তত অফিস পর্যন্তও নিয়ে যাওয়া হয়? সূত্রের খবর, নীল ফাইলে যা আছে জমা দেবেন কুণাল ঘোষ। দলীয় সূত্রে খবর, তাতে আছে তুষার মেহতাকে কুণালের একটি বিস্ফোরক চিঠি। সঙ্গে নারদের সিবিআই এফ আই আরের কপি এবং সারদায় সুদীপ্ত সেনের লেখা আদালত ও সিবিআই ডিরেক্টরকে লেখা চিঠি। দুটিতেই শুভেন্দু সম্পর্কে গুচ্ছ অভিযোগ রয়েছে।

এই খবর লেখা পর্যন্ত তুষারের বাড়ির সামনেই আছেন কুণাল।
দেখা যাক, তৃণমূলের এই কৌশলী পদক্ষেপে এরপর কী দাঁড়ায়।

 

Related articles

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...