Tuesday, May 26, 2026

একসঙ্গে ৮ রাজ্যের রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি

Date:

Share post:

এক ধাক্কায় ৮ রাজ্যের রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সবথেকে উল্লেখযোগ্য কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্যসভার সাংসদ থাওয়ারচাঁদ গেহলোটকে কর্নাটকের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। থাওয়ারচাঁদ কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তাঁকে রাজ্যপাল করে ওই পদটি ফাঁকা করা হলো৷ কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রীর পদ ফাঁকা হওয়ায় সেখানে কোনও নতুন মুখ দেখা যেতে পারে। পাশাপাশি,

 

◾মিজোরামের রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইকে গোয়ার রাজ্যপাল করা হয়েছে।

 

◾মিজোরামের নতুন রাজ্যপাল হয়েছেন হরিবাবু কাম্ভামপাতি।

 

◾হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে পাঠানো হয়েছে ত্রিপুরায়।

 

◾ত্রিপুরার রাজ্যপাল রমেশ ব্যাস হলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল।

 

◾হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন বন্দারু দত্তাত্রেয়। তাঁকে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছে।

 

◾হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর৷

 

◾মধ্যপ্রদেশের রাজ্যপাল হয়েছেন মঙ্গুভাই ছঙ্গনভাই প্যাটেল।

 

 

 

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, সকালে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়

বাড়ল অস্বস্তিকর গরম। মঙ্গলবার সকালে কলকাতায় একদফা বৃষ্টির (Rain in Kolkata) পর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে বলে মনে...