Friday, May 15, 2026

উদ্বেগ বাড়িয়ে দেশে বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত ৮১৭

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশের দৈনিক সংক্রমণ ৫ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৯২। তবে খানিকটা কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ৮১৭। এইনিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ২৮ জনের।
কেরলে উর্ধ্বমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬০০ জন। মহারাষ্ট্রেও গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪৮। এখনও পর্যন্ত সবমিলিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭। পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক সুস্থতা। কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২৯১ জন।
মঙ্গলবার দেশে অনেকটাই নিম্নমুখী ছিল মৃত্যু। বুধবার তা এক লাফে ৯০০-র গণ্ডি পেরিয়েছিল। তবে বৃহস্পতিবার ফের কমেছে মৃতের সংখ্যা। পাশাপাশি চলছে গণটিকাকরণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে প্রায় ৩৫ কোটি ৪৮ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৩৩ লক্ষ ৮১ হাজার টিকা প্রদান করা হয়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...