Thursday, May 14, 2026

উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

Date:

Share post:

উচ্চ প্রাথমিকে (upper primary interview list) শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (school service Commission) । গতকাল অর্থাৎ বুধবারই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী , বৃহস্পতিবার দুপুর ১২টা থেকেই স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে (website of SSC) নম্বর সহ ইন্টারভিউ তালিকা দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা।

নানা আইনি জটিলতায় গত সাত বছরেরও বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। একাধিকবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ হয়েছে। কখনো মেধাতালিকা প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ এবং তারপর মেধাতালিকা বাতিল করেছে হাইকোর্ট। আবার কখনো ইন্টারভিউ লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই হাইকোর্টে ধাক্কা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন। শুধু তাই নয় গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট ইন্টারভিউ লিস্ট প্রকাশের পরপরই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় নির্দেশ স্কুল শিক্ষা সচিবকে দেন। জানা গিয়েছে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়ার কাজ শেষ করতে হবে। পাশাপাশি কমিশন প্রথম সিদ্ধান্ত নিয়েছিল ইন্টারভিউ তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই অফলাইনে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গেছে। যদিও রাজ্যে ইতিমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার ইন্টারভিউ তালিকা প্রকাশের পর হাইকোর্টের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করবে কমিশন । স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...