Sunday, April 19, 2026

বেনজির! ডিসপ্লে প্যানেল ৫ অঙ্কের নয়, পেট্রল পাম্পে দাম কাগজেই

Date:

Share post:

রাজ্যের একাধিক জেলায় আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। এবার কলকাতাতেও সেঞ্চুরি করে ফেলেছে পেট্রোল। কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৩৯ পয়সা বেড়েছে। নতুন দাম ১০০ টাকা ২৩ পয়সা। অন্যদিকে, ডিজেলের দামও প্রতি লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম ৯২ টাকা ৫০ পয়সা।

বাংলার আগে পঞ্জাব, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, ওড়িশা, মণিপুর, জম্মু ও কাশ্মীর ও লাদাখে পেট্রলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এবার রাজধানী কলকাতাতেও সেঞ্চুরি করে ফেলেছে পেট্রোল। জ্বালানির দাম বাড়ায় নাভিশ্বাস ফেলছে সাধারণ মানুষ। পাশাপাশি সমস্যায় পড়েছেন পাম্প মালিকরাও।

কি সমস্যা! আসলে দাম বাড়াটা সমস্যা নয়। সমস্যাটা অন্য জায়গায়। সেটা হল পেট্রোলের দাম লেখা নিয়ে। রাজধানী সংলগ্ন বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানির দামের যে ডিসপ্লে বোর্ড রয়েছে সেগুলি বেশিরভাগই পাঁচ অঙ্কের নয়। এদিকে পেট্রোলের দাম দেখাতে হবে পাঁচ অঙ্কে। অর্থাৎ ১০০.২৩ টাকা ডিসপ্লে বোর্ডে দেখাতে হবে। কিন্তু বোর্ডে তো চার অঙ্কের বেশি দেখানোই যাচ্ছে না। বোর্ডে সর্বোচ্চ ৯৯.৯৯ টাকা দেখানো যাবে। এই পরিস্থিতিতে অনেক পাম্পে ডিসপ্লে বন্ধ রেখে হাতে লেখা বোর্ড ঝুলিয়ে দেওয়া হচ্ছে। পেন অথবা মার্কার দিয়ে বড় বড় লিখে দেওয়া হচ্ছে প্রতিদিনের দাম। ফলে পেট্রোলের দাম এখন ডিসপ্লে বোর্ড থেকে এসে দাঁড়িয়েছে ম্যানুয়াল বোর্ডে। পেন বা মার্কার দিয়ে কাজ চলছে!

আরও পড়ুন- কসবা ভুয়ো ভ্যাকসিন- কাণ্ডের তদন্তে নামছে ED, কেন্দ্র-রাজ্য সংঘাতের আশঙ্কা

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...