Friday, June 19, 2026

কসবা ভুয়ো ভ্যাকসিন- কাণ্ডের তদন্তে নামছে ED, কেন্দ্র-রাজ্য সংঘাতের আশঙ্কা

Date:

Share post:

কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের তদন্ত নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাতের আবহ তৈরি হচ্ছে৷ ED-র কার্যকলাপ লক্ষ্য করে এমনটাই মনে করছে প্রশাসনিক মহল।

সূত্রের খবর, কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের তদন্ত শুরু করতে চলেছে ED বা এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই ED আলাদা FIR দায়ের করে গোটা ঘটনার আলাদা তদন্তে নামছে৷

এদিকে ইতিমধ্যেই SIT বা বিশেষ তদন্তকারী দল গঠন করে এই ঘটনার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল পাণ্ডা দেবাঞ্জন দেব এবং তাঁর বেশ কয়েকজন শাগরেদকে। SIT-এর জেরায় চাঞ্চল্যকর বহু তথ্য উঠে আসছে। আর্থিক প্রতারণা, বেআইনি লেনদেনের ঘটনাও তদন্তে উঠে এসেছে৷

কলকাতা পুলিশের তদন্ত যখন জোরকদমে চলছে,
তখনই জানা যাচ্ছে আর্থিক প্রতারণা আইনে ED কসবার ভুয়ো টিকাকাণ্ডের আলাদা তদন্ত শুরু করতে চলেছে৷ এ বিষয়ে ED- র বক্তব্য, এই ধরণের তদন্ত শুরুর জন্য রাজ্যের কোনও আলাদা অনুমতি লাগে না। ED সুয়োমটো FIR করে তদন্তে নামতেই পারে৷ প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা পুলিশের কাছে তদন্ত সংক্রান্ত বিভিন্ন নথিও চায় কেন্দ্রীয় সংস্থা। প্রশাসনিক ও রাজনৈতিক মহল বলছে, কসবার টিকাকাণ্ড নিয়ে কলকাতা পুলিশের সমান্তরাল তদন্তে ED নামলে, ফের কেন্দ্র ও রাজ্য সংঘাত অনিবার্য ৷

আরও পড়ুন- প্রসেনজিৎ-জিন্দাল-গোয়েঙ্কা থেকে আবীর-কোয়েল, দিনভর শুভেচ্ছার বন্যায় ভাসলেন মহারাজ সৌরভ

 

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...