Saturday, May 16, 2026

জন্মদিনেই জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা

Date:

Share post:

একদিকে প্রথমবার বাম-শূন্য বিধানসভায় পালিত হল জ্যোতি বসুর (Jyoti Basu) জন্মদিন, আর অন্যদিক ওই দিনই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করল সিপিআইএম। কয়েক মাস আগেই দলের তরফে গঠিত একটি ট্রাস্ট ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর জন্য একটি জমি আনুষ্ঠানিক ভাবে পাওয়া গিয়েছে। শুক্রবার, নিউ টাউনের ওই জমিতেই বসল গবেষণা কেন্দ্রের ফলক।

গবেষণা কেন্দ্রের ক্ষেত্রে নিউ টাউনকে ‘জ্যোতি বসু নগর’ হিসেবেই উল্লেখ করছে সিপিআইএম। ফলক লাগানোর পাশাপাশি এ দিন জমিতে বেশ কিছু গাছের চারা লাগানো হয়েছে। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra), মহম্মদ সেলিম (Md Selim), গৌতম দেব (Goutam Dev), রবীন দেব (Rabin Dev), সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)-সহ সিপিআইএম (Cpim) নেতারা।

জ্যোতিবাবুর মতো নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিরক্ষায় এই গবেষণা কেন্দ্র তৈরির পরিকল্পনা অনেক দিনের বলে জানান বিমান বসু। জমি পাওয়ায় দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

এদিন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে একটি স্মারক বক্তৃতারও আয়োজন করা হয়। অন্যদিকে, একটি সংস্থার উদ্যোগে প্রিয়া সিনেমা হলে বসু-স্মরণে এক অনুষ্ঠানেই প্রকাশিত হয় প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের (Kanti Ganguli) লেখা বই ‘রক্তপলাশের আকাঙ্ক্ষায়’।

আরও পড়ুন:সৌমিত্রকে সরানোর প্রক্রিয়া শুরু, এবার যুবমোর্চার দায়িত্বে শুভেন্দু বা দিলীপ ঘনিষ্ঠ নেতা

 

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...