Sunday, May 17, 2026

কেরলে বাড়ছে জিকা ভাইরাসের সংক্রমণ, আক্রান্ত বেড়ে ১৪

Date:

Share post:

করোনা মহামারীর(coronavirus) মাঝেই গোদের ওপর বিষফোঁড়ার মত আতঙ্ক বাড়াচ্ছে জিকা ভাইরাস(zika virus)। শুক্রবার এই ভাইরাসে কেরল রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৩ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন পিনারাই বিজয়ন সরকার(pinarayi Vijayan government)। পরিস্থিতি সামাল দিতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৪ বছর বয়সী এক গর্ভবতী মহিলা জিকা ভাইরাসে আক্রান্ত হন। কেরল রাজ্যে তিনি প্রথম এই ভাইরাসে আক্রান্ত। সরকারি সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত মোট ১৯ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার মধ্যে ১৩ টি নমুনায় জিকা ভাইরাস রিপোর্ট এসেছে। বাকি ৬ টি নমুনা রিপোর্ট পজিটিভ হতে পারে বলেই মনে করছে প্রশাসন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এডিস মশার কামড়ে জিকা ভাইরাস ছড়ায়। মূলত ডেঙ্গুর মতো করেই এই ভাইরাস ছড়িয়ে পড়ে। সাধারণত জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে যে সকল উপসর্গ দেখা যায় তা হল, জ্বর, চামড়ায় র‍্যাশ, চোখে সংক্রমণ, পেশী এবং গাঁটে ব্যাথা, মাথা ধরার মতো উপসর্গ থাকে। তবে অনেক ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তিরা উপসর্গহীনও থাকতে পারেন। তবে গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস কিছুটা বিপদ ডেকে আনতে পারে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...