Saturday, June 6, 2026

মন্ত্রী হননি রাজু, গোর্খা বঞ্চনার অভিযোগ তুলে মোদিকে চিঠি বিজেপি বিধায়কের

Date:

Share post:

দু’জন কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছে উত্তরবঙ্গ(North Bengal)। তবে দার্জিলিং(Darjeeling) থেকে সাংসদ রাজু বিস্তর(Raju Bisht) মন্ত্রী হওয়ার একটি গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত মোদির মন্ত্রিসভায় জায়গা মেলেনি দার্জিলিংয়ের সাংসদের। এই ঘটনায় মোটেই খুশি নন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা(Neeraj zimba)। ফলস্বরূপ শুক্রবার রীতিমতো অভিমানের সুরেই মোদিকে চিঠি লিখলেন তিনি।

বিধানসভা নির্বাচনে বিজেপি কার্যত ধরাশায়ী হলেও উত্তরবঙ্গে কিছুটা আশানুরূপ ফল করেছে গেরুয়া শিবির। দার্জিলিংয়ের পাঁচটি আসনের মধ্যে সবকটি আসন দখল করেছে তারা। এই জয়ের পুরো কৃতিত্ব সাংসদ রাজু বিস্তকে দিয়ে মোদিকে লেখা চিঠিতে নীরজের আবেদন, জেলার ৫টি আসনেই রাজু বিস্তই দলকে জিতিয়েছেন। দার্জিলিং-এর পাহাড়িরা, তরাই ও ডুয়ার্সের মানুষ সাংসদ রাজু বিস্তকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে চারজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:প্রয়াত কিংবদন্তি পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র

একই সঙ্গে বিজেপির ওপর আস্থা রাখা পাহাড়বাসীর ক্ষোভ যে গেরুয়া শিবিরের উপর ক্রমশ বাড়ছে সে কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সংকল্পপত্র ও বারবার আশ্বাস দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরও বিজেপি নেতাদের ওপর আস্থা রেখেছে দার্জিলিংয়ের মানুষ। তবে দীর্ঘদিন দার্জিলিংয়ের মানুষের সঙ্গে বঞ্চনার বিষয়টি গোর্খারা যে ভালোভাবে নেবে না সে কথা উল্লেখ করে বিজেপি বিধায়ক লেখেন, এটা শুধুমাত্র আশাহত হওয়ার বিষয় নয়, কেন্দ্রের এই পদক্ষেপে গোর্খারা মনে করছে বিজেপি তাদের ইস্যু ও গোর্খাদের মোটেই গুরুত্ব দিয়ে দেখছে না। উত্তরবঙ্গের মানুষ এবং দেশের সমস্ত গোর্খাদের হয়ে তিনি যে এই চিঠি লিখেছেন সে কথাও স্মরণ করিয়ে দেন দার্জিলিংয়ের বিধায়ক।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...