Saturday, May 16, 2026

বাংলা নিয়ে হইচই আর যোগীরাজ্যে ব্লক নির্বাচনে বিজেপির নির্বিচার হিংসা!

Date:

Share post:

বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে সরব বিজেপি, অথচ উত্তরপ্রদেশের (uttar pradesh) স্থানীয় নির্বাচনে বিরোধীদের উপর নির্বিচার তাণ্ডব ও হিংসার (violence) ঘটনায় নিশ্চুপ মোদি-শাহের দলের নেতারা। পঞ্চায়েতের ব্লক প্রধান নির্বাচন ঘিরে বিরোধীদের উপর নির্বিচার হামলার ঘটনায় সোচ্চার উত্তরপ্রদেশের বিরোধী দলগুলি। রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী থেকে অখিলেশ যাদব, মায়াবতী সবাই যোগীরাজকে জঙ্গলরাজের সঙ্গে তুলনা করেছেন। যোগীরাজ্য উত্তরপ্রদেশে গত কয়েকদিন ধরেই প্রধান বিরোধী সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের কর্মীদের উপর নির্বিচার আক্রমণ চালিয়েছে গেরুয়া বাহিনীর গুণ্ডারা। বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া আটকাতে মারধর থেকে শ্লীলতাহানি কিছুই বাদ যায়নি। দুদিন আগে লখিমপুর খেরিতে সমাজবাদী পার্টির এক মহিলা প্রার্থীকে ঘিরে ধরে শ্লীলতাহানি করা হয়। দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। ঘটনা নিয়ে প্রবল হইচই শুরু হতে চাপে পড়ে ছজন পুলিশকর্মীকে সাসপেন্ড করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। হামলার ঘটনা ঘটেছে সাংবাদিকদের উপরেও। সব ক্ষেত্রেই নির্বিকার বিজেপি সরকার।

শনিবার উত্তরপ্রদেশের ব্লক পঞ্চায়েতের ৪৭৬ টি আসনের ফলপ্রকাশকে ঘিরেও চরম উত্তেজনার পরিস্থিতি। গত কয়েকদিন ধরে সমানে তাণ্ডব চালিয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। বিরোধী প্রার্থীদের ভয় দেখানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, উত্তরপ্রদেশে এখন হিংসার নতুন নামকরণ হয়েছে ‘মাস্টারস্ট্রোক’। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা অভিযোগ করেছেন, নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়া আটকাতে সমস্ত সীমা অতিক্রম করেছে যোগীরাজ্যের শাসকদল। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওলার কথায়, উত্তরপ্রদেশ এখন পুরোপুরি হিংসাপ্রদেশ হয়ে উঠেছে। যদিও বিরোধীদের অভিযোগে আমল না দিয়ে বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্র দেবসিং বলেছেন, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই সুশাসন আর উন্নয়নই আমাদের লক্ষ্য। জাতপাত আর দুর্নীতির বাধা দূর হয়েছে।

আরও পড়ুন- ব্যাপক সাড়া! ১০ দিনে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য জমা পড়ল ২৫ হাজারেরও বেশি আবেদন

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...