Monday, June 8, 2026

রাজর্ষির ছবি দিয়ে টলিউডে ডেবিউ করছেন সৃজিত-ঘরণী মিথিলা

Date:

Share post:

বাংলাদেশে অভিনেত্রী হিসাবে তিনি যথেষ্ঠ জনপ্রিয়। এপার বাংলার বউ তিনি- রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)- পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ঘরণী। এবার টলিউডের সিনেমাতেও ডেবিউ করতে চলেছেন মিথিলা। পরিচালক রাজর্ষি দের (Rajorshee De) ছবিতে দেখা যাবে তাঁকে।

 

পরিচালক জানালেন, রাজর্ষি দে শেক্সপিয়রের ম্যাকবেথ অবলম্বনে ছবি করছেন তিনি। ছবির নাম ‘মায়া’। ছবিতে মিথিলার পাশাপাশি রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, কণিনীকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রণজয় ভট্টাচার্য।

 

রাজর্ষি দে জানান, সব ঠিক থাকলে রথযাত্রার পর থেকেই ছবির কাজ শুরু হবে। তবে, শ্যুটিংয়ের অনুমতি এখনও পাওয়া যায়নি।

 

টলিউডের ছবিতে ডেবিউ করার বিষয়ে মিথিলা জানান, রাজর্ষির ছবিতে অভিনয়ের খবরটা সত্যি। তবে এবিষয়ে আর কিছু তিনি বলতে পারবেন না। তবে, সিনে প্রেমীদের প্রশ্ন সৃজিতের ছবি দিয়ে ডেবিউ না করে, রাজর্ষির ছবিতে টলিউডে ডেবিউ কেন? এই প্রশ্নের উত্তরও সযত্নে এড়িয়ে গিয়েছেন মিথিলা।

 

 

Related articles

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...