Thursday, June 4, 2026

বেলাগাম পেট্রোপণ্যের দামবৃদ্ধি , প্রতিবাদে আজও বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

লাগামছাড়া পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকালের পর আজ, রবিবারও বিক্ষোভ কর্মসূচি করবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আজও কর্মসূচিতে সামিল হবেন মন্ত্রী ও বিধায়করা। আজ নৌকায় চড়ে অভিনব বিক্ষোভ করবেন বাগুইআটির তৃণমূল কর্মীরা। নৌকায় বসে রান্না করে বিক্ষোভ দেখাবেন তাঁরা। উপস্থিত থাকবেন সৌগত রায়, অদিতি মুন্সি। অন্যদিকে চিনার পার্কে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন জ্যোতিপ্রিয় মল্লিক।
শনিবার থেকেই কোথাও সাইকেল চালিয়ে কোথাও গরুর গাড়িতে চড়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন তৃণমূল নেতারা। সেইমতো আজও রাজ্যজুড়ে চলবে বিক্ষোভ কর্মসূচি। শনিবার উত্তরবঙ্গেও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তৃণমূল কর্মীরা।
পেট্রোলের লাগাতার বৃদ্ধির জেরে দাম সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। পরিস্থিতিতে হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, আধ ঘণ্টা পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...