Saturday, June 27, 2026

ইউরো কাপের ফাইনালে ইতালিকে এগিয়ে রাখলেন সুনীল

Date:

Share post:

রবিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের( euro cup) ফাইনালে ইতালির( Italy ) বিরুদ্ধে খেলতে নামছে ইংল‍্যান্ড( England)। এই প্রথমবার ইউরো কাপের ফাইনালে ওঠা সাউথগেটের দল চাইছে ঘরের মাঠে ট্রফি জয়ের স্বাদ পেতে। অন‍্যদিকে ইতালি চাইছে ইংল‍্যান্ডের ঘরের মাঠে হ‍্যারি কেনদের মাত দিয়ে ট্রফি ছিনিয়ে নিতে।

ওয়েম্বলিতে ইউরোর ফাইনালের মহারণ বসতে আর হাতে বাকি মাত্র কয়েক ঘন্টা। ফাইনাল ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের মধ‍্যে। ইতালি না ইংল্যান্ড, কে এগিয়ে, কে পিছিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন। তবে বিশেষজ্ঞদের মতে ইংল‍্যান্ডের তুলনায় এগিয়ে ররার্তো মানচিনির দলই। একই কথা শোনা গেল ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর গলাতেও।

এদিন সুনীল বলেন, “নিরপেক্ষভাবে বিচার করতে গেলে ইতালি এগিয়েই আছে ইংল‍্যান্ডের তুলনায়। ওদের এগিয়ে থাকার কারণ একাধিক গোলস্কোরার। দলে যত বেশি সংখ্যক গোল করতে সক্ষম ফুটবলার থাকবে, কোন দলের ক্ষেত্রে তা তত বেশি সুবিধার। যে কোন সময় গোল করতে সক্ষম ফুটবলারদের খোঁজেই তো সব দল থাকে।”

তবে চলতি ইউরো কাপে ইংল‍্যান্ডের দুই ফুটবলার হ‍্যারি কেন এবং রাহিম স্টার্লিংয় ভালো ধারাবাহিকতার দেখিয়েছেন। ইংল‍্যান্ডের ১০ গোলের মধ‍্যে ৭ গোল এসেছে তাদের পা থেকেই। তাই ইতালির বিরুদ্ধে যে এই দুই ফুটবলার নিজেদের মেলে ধরবেন, সেকথা জানাতে ভুললেন না সুনীল।

আরও পড়ুন:কোপা জয়ের পর মাঠ থেকে স্ত্রী অ্যান্তোনেলাকে ফোন মেসির, রইল সেই ঝলক

 

Related articles

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...