Sunday, May 17, 2026

উইম্বলডন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, ছুঁয়ে ফেললেন নাদাল, ফেডেরারকে

Date:

Share post:

উইম্বলডন( Wimbledon) চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ( novak djokovic)। ফাইনালে এদিন তিনি হারালেন ইতালির মাতেও বেরেত্তিনিকে( matteo berrettini)। ম‍্যাচের ফলাফল ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩। এই জয়ের ফলে আরও দুই টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন জোকার। তিন তারকার ঝুলিতেই বর্তমানে রয়েছে ২০ টি করে গ্র্যান্ড স্লাম।

ফরাসি ওপেনের (French Open) পর ঐতিহ্যশালী উইম্বলডনও চলে এল জোকোভিচের ঝুলিতে। উইম্বলডন চ‍্যাম্পিয়ন হলেও, ম‍্যাচে এদিন শুরুতে চাপে পড়ে যায় জোকার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেট গড়ায় ট্রাইবেকারে। যেখানে ৬-৭ (৪-৭) গেমে সেটটি জিতে নেন বেরেত্তিনি। এরপরই দুরন্ত ক‍্যামব‍্যাক করেন জোকোভিচ। বাকি তিনটে সেটে বেরেত্তিনিকে দাঁড়াতেই দেননি তিনি। পরপর তিনটি সেট জিতে ম্যাচ এবং গ্র্যান্ড স্লাম ট্রফি জিতে ইতিহাসও গড়ে ফেললেন জোকার।

আরও পড়ুন:জুনিয়র উইম্বলডন চ‍্যাম্পিয়ন প্রবাসী সমীর বন্দোপাধ‍্যায়

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...