Saturday, March 14, 2026

গরমে নাজেহাল, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

Date:

Share post:

গত কয়েকদিন টানা বৃষ্টির পরে ফের প্রবল গরম পড়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের (monsoon in North Bengal) বিস্তীর্ণ এলাকায়। আকাশে মেঘ থাকলেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস নাগরিক জীবন। তাপমাত্রার পারদ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। এরই মধ্যে সোমবার আশার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গ জুড়ে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে। দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলেও হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে চলতি সপ্তাহের শেষদিকে গোটা উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালরকম বৃষ্টি হতে পারে বলে আভাস মিলেছে।

আবহাওয়া মন্ত্রকের সিকিম শাখা সূত্রে জানা গিয়েছে, মঙ্গল ও বুধবার ডুয়ার্সে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কোচবিহারেও। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহুর্তে রাজস্থান থেকে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উপরন্তু, ওড়িশা ও অন্ধ্র উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা কি না ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতেই মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা জোরদার করেছে।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...