Saturday, March 14, 2026

টিকার শংসাপত্র বা করোনা রিপোর্ট ছাড়া হোটেলে ‘না’, সিদ্ধান্ত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের

Date:

Share post:

ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়ার শংসাপত্র না থাকলে দিঘা, তাজপুর, শঙ্করপুর ও মন্দারমণির কোনও হোটেলে থাকা যাবে না। জেলায় নতুন করে করোনা সংক্রমণ রুখতে সোমবার এই নির্দেশিকা জারি করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরের সৈকতে বেড়াতে গেলে এবার থেকে লাগবে করোনা রিপোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে RT-PCR রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রবেশ করা যাবে পর্যটনকেন্দ্রগুলিতে। পর্যটকরা মানছেন না কোভিড বিধি। তাই এবার থেকে দিঘা, শংকরপুর ও মন্দারমণিতে করোনা রিপোর্ট বাধ্যতামূলক করল জেলা প্রশাসন। ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা RT-PCR রিপোর্ট নেগেটিভ হলে তবে পাওয়া যাবে হোটেলে ঘরভাড়া।

আরও পড়ুন-মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে বিজেপি, পাল্টা জবাব কুণালের

এই নির্দেশিকা জারি হওয়ায় মাথায় হাত হোটেল মালিকদের। এই বিধি-নিষেধে দিঘায় পর্যটক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে মনে করছেন তাঁরা।

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...