Thursday, May 14, 2026

মঙ্গলকোটের তৃণমূল সভাপতিকে গুলি করে খুন, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য জেলাজুড়ে৷ খুনের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মঙ্গলকোটের লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম দাসকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে৷ জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ কাশেমনগর বাজার থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে লাকুরিয়া অঞ্চলে তৃণমূল নেতা আক্রান্ত হন৷ ‘দাদা’ বলে ডেকে অসীম দাসের বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে একটিই গুলি করা হয়৷ ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার পুলিশ সুপার৷ গুলিবিদ্ধ হওয়ার পরই তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয় মানুষ দ্রুত মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে গিয়েছেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরি-সহ তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় বিজেপি জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। বিধায়ক বলেছেন, “এই এলাকায় বিজেপি জিততে পারেনি। তাই এভাবে আক্রমণ চালিয়েছে বিজেপি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

 

 

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...