Saturday, May 16, 2026

দলে থেকে দলের ক্ষতি করছে! কেন্দ্রীয় নেতাদের কাছে বাবুলের বিরুদ্ধে কড়া নালিশ দিলীপের

Date:

Share post:

আর রাগঢাক নয়। এবার সবকিছু খুল্লাম-খুল্লা। সদ্য প্রাক্তন কেন্দ্রীয় “হাফ মিনিস্টার” বাবুল সুপ্রিয় নামে শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় নালিশ জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু বাবুল নয়, যুবমোর্চা সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-এর আচরণে ক্ষুব্ধ রাজ্য বিজেপি সভাপতি।

আরও পড়ুন: শুভেন্দুর দেহরক্ষীর বাড়িতে CID টিম, আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন পরিবারের সদস্যদের

আজ, সোমবার দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতে এই দুই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় দু’জনের সাম্প্রতিক বক্তব্য (বিশেষ করে কেন্দ্রের মন্ত্রিসভা রদবদলের পর) যে দলের ক্ষতি করছে, ভাবমূর্তি নষ্ট করেছে, সে কথা দিল্লি গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে জানাতে ভোলেন নি দিলীপবাবু।

প্রসঙ্গত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র টুইটারে তৃণমূল ও মুকুল রায়কে ফলো করা নিয়ে সম্প্রতি জোর গুঞ্জন শুরু হয়েছে৷ সেই প্রসঙ্গে কটাক্ষের সুরে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ”কে কাকে ফলো করছে জানি না৷ আমি বিজেপিকে ফলো করি৷” একই সঙ্গে তিনি বলেন, ”যাঁর কিছু না ভেবে অনেক কথা বলছেন, তাঁরা দলের ক্ষতি করছেন। যে কথা বাইরে বলা উচিত নয়, তা বলা হচ্ছে। এর ফলে যাঁরা শৃঙ্খলাপরায়ন কর্মী, তাঁরা বিভ্রান্ত হচ্ছেন। এই বিষয়টা আমি জানিয়েছি। এদের সঙ্গে কথা চলছে। বোঝানোর চেষ্টা হচ্ছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে। না বুঝলে, তখন দেখা যাবে।”

 

Related articles

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...