Friday, May 15, 2026

রথযাত্রায় কোভিড নিয়মবিধি মেনে ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের খুঁটি পুজো

Date:

Share post:

আজ রথযাত্রা। রীতি অনুযায়ী এই দিন থেকেই দুর্গা প্রতিমার কাঠামো তৈরির কাজ শুরু করেন পটুয়ারা। আবার কলকাতার বারোয়ারি পুজো উদ্যোক্তারা অনেকেই এই দিনটিতে খুঁটি পুজোর অনুষ্ঠান করে থাকেন। কিন্তু গত বছর থেকে শুরু হওয়া করোনা অতিমারির ধাক্কায় সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে।
আর তিন মাস পরেই পুজো। যদিও গত বছরের মতো, এই বছরও করোনা পরিস্থিতিতে কীভাবে হবে দুর্গাপুজো (Durga Puja 2021), সেই উত্তর এখন কারও জানা নেই। তবে খুঁটি পুজোর (Khuti Puja) মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।
আজ সোমবার বেলেঘাটা আরম্ভিকের খুঁটিপুজো হলো। কোভিড পরিস্থিতিতে করোনার সমস্ত নিয়মবিধি মেনে এদিন খুঁটি পুজো হয়। ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের এই খুঁটিপুজোতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, 34 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অলোকানন্দা দাস, 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি অলোক দাস, যুগ্ম সম্পাদক অমিতোষ কন্ঠ এবং শুকদেব দাস, অভিনেত্রী সঙ্গীতা সিনহা সহ বিশিষ্টরা। সায়ন চট্টোপাধ্যায়ের চণ্ডীপাঠ পুরো অনুষ্ঠানটিকে অন্যমাত্রা দেয়।
পুরো অনুষ্ঠানটিতে মহিলাদের উপস্থিতি এবং তাদের ঢাকের বাদ্যিতে যেন এখনই শহরে উৎসবের আনন্দের জোয়ার।
উদ্যোক্তাদের এবারের স্লোগান, থিম নয় সাবেকি নয় এবার শুধুই পুজো।

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...