Wednesday, March 11, 2026

১৫ তারিখের পরে কি উঠবে বিধিনিষেধ? পরিস্থিতি খতিয়ে দেখছে নবান্ন

Date:

Share post:

রাজ্যে জারি সার্বিক নিয়ন্ত্রণ বিধিনিষেধ কি ১৫ জুলাইয়ের পর আরও শিথিল করা হবে? কবে চলবে লোকাল ট্রেন (Train)? এখন এসব প্রশ্ন ঘোরাফেরা করছে। রাজ্যে  কোভিড (Covid)  সংক্রমণের হার নিম্নমুখী হলেও বিপদ কাটেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানাচ্ছে আইএমএ (Ima)। এই অবস্থায় বিধিনিষেধের মেয়াদ বাড়বে কি না, তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। নবান্ন সূত্রে খবর, এ বিষয়ে শীঘ্রই পরিস্থিতি পর্যালোচনা করে মতামত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

বিশেষজ্ঞদের মতে, একবারে আগল খুলে দিলে সংক্রমণের গ্রাফ আবার ঊর্ধ্বমুখী হতে পারে। প্রতিবেশি রাজ্য ওড়িশা ও ত্রিপুরায় সংক্রমণ নতুন করে বাড়ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ওই দুই রাজ্যে দল পাঠাচ্ছে কেন্দ্র। বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। ফলে বিধিনিষেধ তোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকার এই সব দিক খতিয়ে দেখছে বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন:মামলা হলেও চলবে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া

লোকাল ট্রেন চালাতে হঠাৎ করে বেশি মানুষের সমাগম হবে। সে ক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। সে কারণে এখনই লোকাল ট্রেন রাজ্যে চালানো হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

 

spot_img

Related articles

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...