Tuesday, March 3, 2026

বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক থেকে শুভেন্দুকে সরাতে মমতাকে চিঠি তৃণমূলের

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) দায়িত্ব থেকে সরাতে ফের একবার ময়দানে নামল রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলে(TMC) থাকাকালীন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের(Vidyasagar Central cooperative Bank) চেয়ারম্যান পদে বসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই এবার তাকে সরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। শীঘ্রই এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি(Ajit Maity)।

রবিবারই ব্যাংকের পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন অজিত। এরপর সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ব্যাঙ্কের পরিচালন সমিতির সদস্যরা শুভেন্দুকে চাইছেন না। উনি নির্লজ্জের মতো এখনও পদ আঁকড়ে পড়ে রয়েছেন। উনি যখন অন্য রাজনৈতিক দলে চলে গিয়েছেন তখন কেন পড়ে আছেন।’ একইসঙ্গে তিনি আরও জানান, ব্যাংকের পরিচালন সমিতির সব সদস্যই শুভেন্দুকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানিয়েছেন। ওঁকে অবিলম্বে বহিষ্কার করা হোক অন্যথায় আমরা ওঁর বিরুদ্ধে অনাস্থা আনব।

আরও পড়ুন:সনাক্ত করা যাচ্ছেনা, নিহত বিজেপি কর্মীর DNA পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

শুধু তাই নয় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে অজিত আরো বলেন, “দু বছর পার হয়ে গেলেও ব্যাংকে আসেননি উনি মানুষের সম্পদ নষ্ট করছেন। নিজের স্বার্থে ব্যাংকে ব্যবহার করা হচ্ছে। এর আগে কাঁথি কো-অপারেটিভ ব্যাংক থেকে সরানো হয়েছে ওনাকে এবার বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক থেকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” উল্লেখ্য, ২০১৯ সালে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে নির্বাচন হয়েছিল। ২০২৪ সাল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে সমবায় আইন অনুযায়ী কোনও নির্বাচিত চেয়ারম্যানকে এভাবে অনাস্থা এনে সরানো যায় না। এখন এই পরিস্থিতিতে জল কতদূর গড়ায় সেটাই দেখার।

 

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...