Sunday, May 3, 2026

তৃতীয় ঢেউ আসছেই , সংক্রমণ ছড়াতে পারে ফের মহারাষ্ট্র থেকেই

Date:

Share post:

ফের করোনা সংক্রমণ (Corona pandemic) মারাত্মকভাবে বাড়ছে মহারাষ্ট্রে (Maharashtra)। জুলাই মাসের ১১ তারিখের মধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ১৩০ অতিক্রান্ত। চিকিৎসকদের মতে, মহারাষ্ট্রে এই ক্রমাগত বাড়তে থাকা করোনা সংক্রমণই (coronavirus infection) দেশজুড়ে ডেকে আনতে পারে তৃতীয় ঢেউ(third wave) । তবে মহারাষ্ট্র কে ছাপিয়ে গিয়েছে দক্ষিণের রাজ্য কেরল। একমাত্র কেরলই (keral) হিসেব অনুযায়ী ১০ জুলাই পর্যন্ত আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রর থেকে এগিয়ে। চিকিৎসকদের এই ধারণা যে অমূলক তা কিন্তু নয়। কেন্দ্রের গঠিত কোভিড টাস্ক ফোর্সের (eminent member of covid task force) সদস্য ডঃ শশাঙ্ক যোশী বলেছেন “তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে ডেল্টা স্ট্রেন (delta variant) একটা বড় ফ্যাক্টর। এই ডেল্টা স্ট্রেন সত্যি ই ভয় বাড়াচ্ছে। বেশিরভাগ রাজ্যে আনলক প্রসেস শুরু হয়ে গিয়েছে। সামাজিক বিধিনিষেধ বহুলাংশেই উঠে গিয়েছে। সেইসঙ্গে ভ্যাকসিন নিয়ে হাহাকার । ভারতে ভ্যাকসিনেশনের গতি খুবই মন্থর। যা আরো বেশি চিন্তার। মানুষ বাড়িতে থাকতে চাইছেন না। যা ভাইরাসকে লাফিয়ে বাড়তে সাহায্য করছে। এর আগের দুই ঢেউয়ের ক্ষেত্রেই প্রথম ক্লাস্টার হয়েছিল মহারাষ্ট্র। এ বারও তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রেও এমনটাই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরল ও মহারাষ্ট্রের সার্বিক পরিস্থিতি দিনকে দিন চিন্তা বাড়াচ্ছে। চিন্তার। ফলে দেশে তৃতীয় ঢেউয়ের রাস্তা ক্রমশ প্রশস্ত হচ্ছে। মহারাষ্ট্র থেকেই সারা দেশে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান চিকিৎসক ও গবেষকদের।

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...