Thursday, May 14, 2026

মিশ্র ভ্যাকসিন নেওয়া নিয়ে সতর্ক করল WHO, বলল ‘বিপজ্জনক প্রবণতা’

Date:

Share post:

প্রথম ডোজে অন্য ভ্যাকসিন এবং দ্বিতীয় ডোজে আরেক ভ্যাকসিন নেওয়া নিয়ে এবার সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। মিশ্র ভ্যাকসিন নেওয়ার বিষয়টিকে ‘বিপজ্জনক প্রবণতা’ (Dengerous Trend) বলে উল্লেখ করলেন WHO-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন (WHO Chief Scientist Soumya Swaminathan)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সোমবার কোভিড ১৯ (Covid 19) ভ্যাকসিন মিশ্রিত করা এবং মেলানোর বিরুদ্ধে পরামর্শ দিয়েছেন। কারণ এটি স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গিয়েছে। ফলে এটিকে “বিপজ্জনক প্রবণতা” বলে অভিহিত করেছেন স্বামীনাথন।

আরও পড়ুন-সেপ্টেম্বর থেকেই ভারতে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন শুরু করবে সেরাম ইনস্টিটিউট

তিনি জানিয়েছেন, তাঁদের কাছে এই মিশ্র ভ্যাকসিনের বিষয়ে জানতে চেয়েছেন বহু মানুষ। তাঁরা জানতে চেয়েছেন, প্রথম ডোজটি একটি ভ্যাকসিন নিয়ে দ্বিতীয় ডোজে অন্য ভ্যাকসিন নেওয়া যায় কিনা। WHO-এর মুখ্য বিজ্ঞানীর বক্তব্য, যেহেতু এই মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য নেই, তাই এই না নেওয়াই শ্রেয়।

সৌম্যা স্বামীনাথন আরও জানিয়েছেন,”নাগরিকরা কখন এবং কারা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ডোজ গ্রহণ করবেন তা সিদ্ধান্ত নেওয়া শুরু করলে দেশগুলিতে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে।”

স্বামীনাথন জানিয়েছেন, ”মিশ্র ভ্যাকসিন নিয়ে বর্তমানে বহু গবেষণা চলছে। আমাদের অপেক্ষা করা দরকার। আশা করি সেটাই ভাল হবে।’ ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ভারত বায়োটেক এবং রাশিয়ার Sputnik V সবকটা ভ্যাকসিনই দুটি ডোজের। তবে রুশ টিকাটির একটি সিঙ্গেল ডোজের টিকাও রয়েছে, যার নাম Sputnik V Lite। Johnson & Johnson-এর করোনা টিকাটিও সিঙ্গেল ডোজের।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...