Saturday, May 16, 2026

সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ৩ সন্ত্রাসবাদী, জম্মুর আকাশে ফের উড়ল ড্রোন

Date:

Share post:

ফের উত্তপ্ত পুলওয়ামা (Pulwama)। সেনা বাহিনীর এনকাউন্টারে খতম ৩ জঙ্গি। মঙ্গলবার রাত থেকে জঙ্গি এবং BSF জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে৷ সূত্রের খবর, মৃত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসী দল লস্কর ই তৈবার কমান্ডার আইজাজ, যার আসল নাম আবু হুরাইরা। বাকি ২ নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। বুধবার সকালে এ কথা জানিয়েছেন কাশ্মীর (Kashmir) পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিনয় কুমার (Vinay Kumar)। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। কুলগামে গতকাল রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে ২০ কেজি আইইডি।

পাশাপাশি, জম্মুর (Jammu) আকাশে ফের ড্রোন দেখা গিয়েছে। মঙ্গলবার রাতে আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে আকাশে চলন্ত আলোকোজ্জ্বল বস্তু দেখতে পান বিএসএফ জওয়ানরা। গুলি চালানোর পর সেটি পাক সীমান্তের দিকে চলে যায় বলে সূত্রের খবর।

আরও পড়ুন-বিস্ফোরণ ঘটাতে পারে আইএসআই জঙ্গিরা, বিহারের একাধিক স্টেশনে জারি হাই অ্যালার্ট

এর আগেও জম্মুর আকাশে দেখা গিয়েছে ড্রোন। গত ২৬ জুন গভীর রাতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় জম্মুর এয়ারফোর্স স্টেশনে। বিস্ফোরণে আহত হন দুই জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যে কালুচক সেনাঘাঁটির কাছে ড্রোন দেখা যায়। ড্রোন লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরের দিন সুঞ্জুয়ানে এক রাতে তিনবার আকাশে সন্দেহজনক ড্রোন দেখতে পাওয়া যায়। ফের জম্মুর আকাশে ড্রোন দেখা গেল। এভাবে বারবার জম্মুর আকাশে ড্রোনের দেখা মেলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...