Saturday, April 4, 2026

কাজের টোপ দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, বেপাত্তা নদিয়ার ভুয়ো আইএএস

Date:

Share post:

আধিকারিকের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে রাজ্যে। আইএএস (IAS), সিআইডি (CID), সিবিআই(CBI)-এর পর এবার ফের ভুয়ো আইএএস পরিচয়ে জালিয়াতির অভিযোগ। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান ও পুলিশে চাকরি দেওয়ার নামে প্রায় আড়াই লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল কৃষ্ণনগরের (Krishnanagar) বাসিন্দা অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় (Achinta Banerjee) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে, অভিযুক্ত পলাতক।

অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়া ও স্ত্রীকে কলকাতা পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক যুবকের কাছ থেকে অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় ২ লক্ষ ২৫ হাজার টাকা নেন। কিন্তু কাজ হয়নি। নীলবাতি লাগানো গাড়িতে ঘুরতেন অচিন্ত্য। এরপর টাকা ফেরত চান ওই যুবক। অভিযোগ, ১০ মাস পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি অচিন্ত্য। এরপরই থানায় লিখিত অভিযোগ করা হয়।

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ইশানি পাল (Ishani Paul) জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...