Tuesday, May 19, 2026

ট্রলারডুবি : নিখোঁজ ১০ মৎস্যজীবীর মধ্যে ৯ জনের দেহ উদ্ধার হল 

Date:

Share post:

বকখালির (Bakkhali fish trawler accident) কাছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ১০ মৎস্যজীবীর মধ্যে ৯ জনের (nine dead body found) দেহ উদ্ধার হয়েছে। এখনও একজন নিখোঁজ বলে জানা গিয়েছে। বুধবার মাঝরাতে ফ্রেজারগঞ্জের (frazerganj) বালিয়াড়াতে দেহগুলি তোলা হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রলার মা হৈমবতী র কেবিনের ভেতর থেকে ওই দেহগুলি উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দেহগুলি পরস্পরকে জড়াজড়ি করে ছিল । তা দেখে মনে করা হচ্ছে ঘটনার সময় মৎস্যজীবীরা প্রাণভয়ে সকলেই এক জায়গায় একে অপরের কাছে ছিলেন। মৃত ও নিখোঁজ মৎস্যজীবীরা নামখানার হরিপুর, মহারাজগঞ্জ এবং পাতিবুনিয়ার বাসিন্দা।

বুধবার ভোরে বঙ্গোপসাগরের (bay of Bengal) রক্তেশ্বরী চড়ার কাছে ট্রলারটি উল্টে যায়। ট্রলারে থাকা ১০ মৎস্যজীবীরই কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । উপকূল রক্ষী বাহিনী এয়ারক্রাফ্ট ও হোভারক্রাফ্ট নিয়ে ট্রলারটি উদ্ধার করে। পরে ১২টি মৎস্যজীবী ট্রলার দিয়ে ডুবো ট্রলারটিকে টেনে আনা হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে মৎস্য মন্ত্রী অখিল গিরি যাওয়ার কথা আছে। কী কারনে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তিনি যাচ্ছেন বলে জানা গিয়েছে। মৎস্য মন্ত্রী মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলেও জানা গেছে। প্রত্যেক মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...