Friday, May 15, 2026

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদে কমলনাথ? জোর জল্পনা

Date:

Share post:

লোকসভা নির্বাচনে দেশজুড়ে দলের শোচনীয় ফলাফলের পর কার্যকরী সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করতে অনীহা দেখিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি (AICC President) কে হবেন? এবার কি গান্ধী পরিবারের বাইরে কেউ দায়িত্ব পেতে চলেছেন? কংগ্রেসকে নিয়ে এমনই জোর জল্পনা চলছে বেশ কয়েক মাস ধরে। সর্বভারতীয় রাজনৈতিক মহলের আনাচে-কানাচে কান পাতলে শোনা যাচ্ছে, কমলনাথকে (Kamalnath) সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব দেওয়া হতে পারে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার, সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কমলনাথ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন।

প্রসঙ্গত, সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণে সভাপতি পদ নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। বিভিন্ন মহল থেকে কমলনাথের নাম জোরালো ভাবে উঠে আসলেও সর্বভারতীয় সভাপতি পদ নিয়ে “ধীরে চলো নীতি” নিয়ে সাবধানে পদক্ষেপ নিতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড। তাই সভাপতি পদ নিয়ে একাধিকবার মিটিং হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

উল্লেখ্য, করোনার কারণে গত বছর থেকে তিনবার স্থগিত রাখা হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি পদের নির্বাচন। গত ২৩ জুন নির্বাচন হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। নির্বাচন প্রক্রিয়া না-হওয়া পর্যন্ত দলে অস্থায়ী সর্বভারতীয় সভাপতি পদে বহাল থাকবেন সোনিয়া গান্ধী।

আরও পড়ুন:বিজেপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ১০০ কৃষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...