Sunday, February 1, 2026

কমিশনের নামে ভুয়ো রিপোর্ট, বাংলাকে বদনাম করার ষড়যন্ত্র: মমতা

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতের দেওয়া মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, বাংলাকে দেশের মধ্যে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, যে সময়ের হিংসার কথা বলা হয়েছে, তখন রাজ্যের আইন শৃঙ্খলা দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের (Election Commission) হাতে।

মমতার অভিযোগ, কিছু কিছু সংস্থাকে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বদনাম করা হচ্ছে। তিনি বলেন, বাংলায় হার এখনও মেনে নিতে না পেরে রাজনৈতিক উদ্দেশ্যে বদনাম করার চেষ্টা চলছে।

উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বলে কিছু নেই। কটা কমিশন গিয়েছে সেখানে? মানবাধিকার কমিশন গিয়েছে? হাতরাস থেকে উন্নাওয়ে একের পর এক ঘটনা ঘটেছে”। তাঁর অভিযোগ, কমিশনের নামে ভুয়ো রিপোর্ট দেওয়া হচ্ছে।

মমতা জানান, আদালতে তাঁরা হলফনামা জমা দেবেন। “হাইকোর্টে দেওয়ার আগে মানবাধিকার কমিশনের রিপোর্ট ফাঁস করে দিল। বাংলার মানুষকে কালিমালিপ্ত করতে এসব করছে”। উত্তরপ্রদেশে কোভিডে কত লোক মারা গিয়েছে? কীভাবে মৃতদেহ গঙ্গা দিয়ে ভেসে এল? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন:কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদে কমলনাথ? জোর জল্পনা

 

spot_img

Related articles

বাংলায় ভোট পাবে না জেনেই বঞ্চনা! ‘Humpty-Dumpty’ বাজেট নিয়ে বিস্ফোরক দাবি মমতার

“শুধু বিগ বিগ টক। কিন্তু আসলে এই বাজেট একেবারেই দিগভ্রান্ত, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস!” রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের পরে...

বাংলার মানুষকে বাংলাদেশি মনে করে: কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনায় সরব অভিষেক

বাংলা ভাষায় কথা বললে কীভাবে বাংলার মানুষের উপর অত্যাচারের ঘটনা ঘটে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তা নজির গত কয়েক...

আইপিএলের আগেই বিয়ের পিড়িতে অর্জুন, কবে সাত পাকে বাঁধা পড়ছেন শচীন পুত্র?

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন(Arjun Tendulkar)। গত বছরের ১৩ অগাস্ট ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের...

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ের জুহুতে (Juhu in Mumbai)। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Film director Rohit Shetty) বাড়ির বাইরে...