Wednesday, June 3, 2026

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পাকাপোক্ত ছাউনি বানিয়েছে চিন, বেজায় ক্ষুব্ধ দিল্লি

Date:

Share post:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা (line of actual control) মাত্র কয়েক কিলোমিটার দূরে। আর সেখানেই পরপর পাকাপোক্ত সেনাছাউনি (concrete army camp) বানিয়ে ফেলেছে চিন। ভারত-চিন সীমান্তে (Indo China border) নজরদারি বাড়াতে এবং নিয়ন্ত্রণরেখায় (line of control) নতুন করে অশান্তি সৃষ্টি করতে এই পদক্ষেপ বলে মনে করছে দিল্লি। অতি সম্প্রতি দু’দেশের বিদেশমন্ত্রী (Central foreign minister s Jaishankar) মুখোমুখি হয়ে পারস্পরিক শান্তি স্থাপনের বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারই মধ্যে চিনের এই পদক্ষেপ বেজায় চিন্তায় ফেলেছে দিল্লিকে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত-চিন সীমান্তের কাছে নাকু লাতে এই ধরনের বেশ কয়েকটি কংক্রিটের ক্যাম্প তৈরি করেছে চিন। পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশেও এই ধরনের কংক্রিটের ক্যাম্প নজরে পড়েছে। শুধুমাত্র সেনাদের থাকার জন্য কংক্রিটের ঘরই নয়, পাকা রাস্তাও তৈরি করেছে বেজিং। আর এই পরিস্থিতিতে সীমান্তে আরও কড়া নজরদারি শুরু করেছে ভারত। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চির এই ছাউনি গুলিতে সেনাবাহিনী এনে জড়ো করছে। যাতে প্রয়োজন পড়লেই দ্রুত সীমান্তে পৌঁছে যাওয়া যায়।

সেই সঙ্গে এমন আশঙ্কাও করা হচ্ছে যে, এই ছাউনি গুলি থেকে অতর্কিতে হামলা চালাতে পারে চিন। এদিকে অতি সম্প্রতি তাজিকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়ঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক করার ক্ষেত্রে সায় দিয়েছেন তাঁরা দু’জনেই। বৈঠকের পর টুইট করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ‘স্টেটাস কো-র পরিবর্তন কখনই গ্রহণযোগ্য নয়।’ এ কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও চিন প্রতিশ্রুতি ভঙ্গ করায় বেজায় ক্ষুব্ধ দিল্লি।

 

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...