Thursday, May 14, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী সুরেখা সিকরি

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউডের (Bollywood actress) কিংবদন্তী অভিনেত্রী সুরেখা(surekha sikri) শিকরি। বয়স হয়েছিল ৭৫ বছর।তাঁর পরিবার সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। ২০২০ সালে একবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা জানিয়েছেন তারপর থেকেই তাঁর অসুস্থতার শুরু। ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী।

 

সুরেখা সিক্রির জন্ম ১৯৪৫ সালে উত্তরপ্রদেশে । ছোটবেলা কেটেছে আলমোড়া এবং নৈনিতালে। ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে পড়াশোনা করেছেন। ১৯৮৯ সালে সঙ্গীত নাটক অ্যাকাদেমি পুরস্কার পেয়েছেন। বাবা ভারতীয় বায়ুসেনা বাহিনীতে কর্মরত ছিলেন। মা শিক্ষকতা করতেন। বলিউডে আত্মপ্রকাশ ১৯৭৮ সালে। কিসসা কুরসিকা ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। সুরেখা। সহ অভিনেতা হিসেবে তিন বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোলস ইন তামাস’, ১৯৯৫ সালের ছবি ‘মাম্মো’ এবং ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাধাই হো।’। কাজ করেছেন ছোট পর্দাতেও। বালিকা বধু ধারাবাহিকে তাঁর অভিনীত ‘দাদিসা’ চরিত্রটি আজও সবার মনে উজ্জ্বল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...