Tuesday, May 12, 2026

‘সব সময় মাস্ক পরে থাকা সম্ভব নয়’, করোনা আক্রান্ত পন্থের পাশে মহারাজ

Date:

Share post:

ইতিমধ্যেই করোনার( Corona) থাবা গিয়ে পড়েছে ভারতীয় দলে( india team)। করোনায় আক্রান্ত হয়েছেন ঋষভ পন্থ( rishav pant) এবং থ্রোডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানী( dayanand garani)। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। পন্থের করোনায় আক্রান্ত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পন্থের ওয়েম্বলি স্টেডিয়ামে বিনা মাস্কে খেলা দেখা নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। অনেকের ধারণা, সম্প্রতি পন্থ ওয়েম্বলিতে ইউরো কাপের ম‍্যাচ দেখতে গিয়েছিলেন মাস্ক না পড়ে। আর তার জেরেই করোনায় সংক্রমিত হয়েছেন তিনি। তবে এই ব‍্যাপারে পন্থের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন, সব সময় মাস্ক পরে থাকা সম্ভব নয়।

এদিন এক সাক্ষাৎকারে মহারাজ বলেন,” আমরা ইংল্যান্ডে ইউরো চ্যাম্পিয়নশিপ ও উইম্বলডন দেখেছি। নিয়ম পরিবর্তিত হয়েছে। ওরা ছুটিতে ছিল আর সবসময় মাস্ক পড়ে থাকা অসম্ভব।”

এদিকে ৪ আগস্ট ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম‍্যাচ নিয়ে সৌরভ বলেন,” এটির পূর্বাভাস দেওয়া যায় না। ভারত ভালো ক্রিকেট খেলবে। কেবল একটি ম্যাচ বোঝায় না যে তারা ভালো না খারাপ। এটি একটি লম্বা সিরিজ হবে, তাই দুই দলের কাছেই সুযোগ থাকবে সমতায় ফেরার।”

আরও পড়ুন:পিভি সিন্ধু, মেরিকমদের জন‍্য ‘চিয়ার সং’ আনলেন এ আর রহমান

 

Related articles

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...