Thursday, May 14, 2026

চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ মালদহে

Date:

Share post:

মালদহে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৩ বন্ধু শেখ সদাগর, শেখ ঘিসু ও শেখ সাজ্জাদকে একটি আমবাগানের পাশে ঘোরাঘুরি করতে দেখা। অভিযোগ,  গ্রামবাসীরা তিনজনকে গণধোলাই দেয়। ঘটনাস্থল থেকে কোনোক্রমে শেখ সাজ্জাদ পালিয়ে যায়। গ্রামবাসীদের গণধোলাইয়ের জেরে দু’জন ঘটনাস্থলে গুরুতর আহত হন।

তাদের ওইদিন রাতেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসকেরা শেখ ঘিসুকে মৃত বলে ঘোষণা করে। অপরজন শেখ সদাগর এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দেবীপুর এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ।

আরও পড়ুন : সাঁতরাগাছি ব্রিজের রেলিং ভেঙে ঝিলে লরি, খোঁজ মেলেনি চালক ও খালাসির

আহত যুবক শেখ সদাগর জানিয়েছেন, তারা কোন চুরি করার উদ্দেশ্যে জড়ো হননি সেখানে। রাতে তারা গল্প করছিলেন। সেই সময় গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়। চোর সন্দেহে মারধর শুরু করে। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...