Friday, May 15, 2026

অলিম্পিক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস

Date:

Share post:

অলিম্পিক( Olympic) পুরস্কার পেতে চলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস( muhammad yunus)। ২৩ জুলাই থেকে শুরু হতে চলা টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ হাজির থাকবেন তিনি। টোকিও অলিম্পিক্সে বিশেষ সম্মান অলিম্পিক লরিয়াল পুরস্কারে এবার সম্মানিত করা হবে মহম্মদ ইউনুসকে।

২০১৬ সালের রিও অলিম্পিক্স থেকে শুরু হয়েছে এই বিশেষ অলিম্পিক সম্মান দেওয়া। রিও অলিম্পিক্সে এই সম্মান পেয়েছিলেন কেনিয়ার অলিম্পিয়ান কিপ কেইনো। কেনিয়ার শিশুদের জন্য নিরাপদ ঘর, বিদ্যালয় ও ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা করার সুবাদে এই পুরষ্কার পেয়েছিলেন তিনি।

টোকিও অলিম্পিক্সে এই সম্মান তুলে দেওয়া হচ্ছে মহম্মদ ইউনুসের হাতে। খেলাধুলোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণে এই সম্মান পেতে চলেছেন বাংল‍াদেশের নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। ‘ইউনুস স্পোর্টস হাব’ নামে একটি সামাজিক সংগঠন তৈরি করেছেন তিনি। যেখানে খেলাধুলোর মাধ্যমে উন্নয়নের তত্ত্ব প্রচার করে থাকে এই সংগঠন। টোকিও অলিম্পিক্স উদ্বোধনের দিনই অলিম্পিক লরিয়াল তুলে দেওয়া হবে তাঁর হাতে।

আরও পড়ুন:শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার নৈশালোকে অনুশীলন ধাওয়ানদের

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...