Tuesday, March 17, 2026

২১ জুলাইয়ের আগে তামিলনাড়ু জুড়ে ‘’মমতা আম্মা’’ নামে দেওয়াল লিখন

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) অভূতপূর্ব জয়ের পর সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি (BJP) ও মোদি (Narendra Modi) বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গ্রহণযোগ্যতা রাতারাতি কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ”বাঙালি প্রধানমন্ত্রী” এখন ট্রেন্ডিং। তারই মাঝে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে (Tamilnadu) ”ভাবী প্রধানমন্ত্রী” হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শুরু হয়ে গেলেই দেওয়াল লিখন।

২১ জুলাইকে সামনে রেখে এই কর্মসূচি নিয়েছে তামিলভূমের দিদির অনুগামীরা। রাজ্যের মাদুরাইয়ের মাত্থুয়াভানি বাস স্ট্যান্ডের কাছে ”মমতা বন্দ্যোপাধ্যায় আম্মা”র সমর্থনে বিশাল বিশাল দেওয়াল লিখন চোখে পড়ছে। দেওয়াল লিখনে “অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস”র ব্যানারে লেখা হয়েছে ”ভারতের ভাবী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্মা।”

তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের দাবি, খুব দ্রুত দেশব্যাপী সফরে বেরিয়ে দক্ষিণের এই রাজ্যেও আসবেন তৃণমূল নেত্রী। এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে বৈঠকে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই দিল্লি সফরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে চারদিন থাকার কথা রয়েছে তাঁর। তখন তিনি সংসদ ভবনেও যাবেন। এছাড়াও রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচি।

আরও পড়ুন:ফের দিল্লিযাত্রা ধনকড়ের, NHRC-র রিপোর্টের কথা জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রকে

 

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...