Sunday, April 26, 2026

বিএসএফের গুলিতে জখম যুবক, ক্ষোভ কোচবিহারে

Date:

Share post:

মেখলিগঞ্জের নিজতরফে বিএসএফের গুলিতে জখম এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। জখম ওই যুবকের নাম মহম্মদ ফরিদুল (২০)। বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের ফকিরের ডাণ্ডা এলাকায়। পরে পরিবারের লোকেরা তাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করান৷

অভিযোগ শুক্রবার রাতে ওই যুবক টিউশন পড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ওই যুবককে কয়েকজন বিএসএফ জওয়ান আটক করে। তাদের দেখে ভয়ে বাইক নিয়ে দ্রুত গতিতে ছুটতে চেষ্টা করলে বাইকে লাঠির আঘাত করা হয়। এরপর ওই যুবককে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়া হয় বলে অভিযোগ। এতে ওই যুবক গুরুতর জখম হয়। বুকের ডান দিকে রাবার বুলেটের চিহ্ন দেখা গিযেছে। আহত যুবক বলেন, কোনো কারণ ছাড়াই তার ওপরে চড়াও হয় বিএসএফ জওয়ানরা৷ তাকে মারধর ও পরে গুলি করা হয়৷ তিনি পালিয়ে প্রাণে বাঁচেন। মেখলিগঞ্জ থানার পুলিশ জানায়, এ ব্যাপারে লিখিত অভিযোগ জানানো হলে আইনি ভাবে পদক্ষেপ করবে পুলিশ৷

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...