Wednesday, May 13, 2026

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! সেনাবাহিনীর সতর্কবার্তায় শুরু চিরুনি তল্লাশি

Date:

Share post:

‘বিমানে বোমা রয়েছে’, এমনই এক সতর্কবার্তা আসে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। এরপরই শুরু হয় সেনাবাহিনীর নাকা চেকিং। এরইমধ্যে সকাল ৮টা ১০ নাগাদ দুবাই থেকে অবতরণ করে একটি বিমান। সেটিকে দাঁড় করিয়ে রেখে শুরু হয় তল্লাশি। যদিও এখনও পর্যন্ত কোনও বোমা উদ্ধার করা যায়নি। কিন্তু বিমানটিকে ওড়ার অনুমতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

রবিবার সকালে মিলিটারী লিয়াজো ইউনিট কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়, দুবাই থেকে কলকাতাগামী বিমানে বোমা রাখা আছে। ব্যস! শুরু হয় চিরুনি তল্লাশি। তবে যতক্ষণে মেসেজটি সার্কুলেট হতে থাকে, ততক্ষণে একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে গিয়েছে। সেটি আবার ৮টা ৪০মিনিট নাগাদ ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটিকে আটকে রাখা হয়েছে। যদিও এই বার্তায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...