Tuesday, June 23, 2026

গল্ফগ্রিনে বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ ৬২ বছরের প্রৌঢ়ার, তদন্তে পুলিশ

Date:

Share post:

বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী ৬২ বছরের প্রৌঢ়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃত প্রৌঢ়ার নাম বিনিতা মুখোপাধ্যায়। তিনি দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের রাসা রোডের বাসিন্দা ছিলেন। বাড়িতে একাই থাকতেন। জানা গিয়েছে, তাঁর ছেলে এবং পুত্রবধূ লখনউয়ে থাকেন।

রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ভারী কিছু পড়ার শব্দ পেয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন। তারা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিনিতা মুখোপাধ্যায়। এরপর গল্ফগ্রিন থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে। ইতিমধ্যেই বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন-পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি: সাইকেল চালিয়ে সোমবার সংসদে যাবেন তৃণমূল সাংসদরা

প্রতিবেশীরা বলেছেন, ছেলে ও পুত্রবধূ এখানে থাকতে না। বাড়িতে একাই থাকতেন বিনিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে ছেলে ও পুত্রবধূকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রৌঢ়া মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...