Thursday, May 14, 2026

যোগীরাজ্যে নেশায় বুঁদ হয়ে ঘুম সহকারি স্টেশন মাস্টারের, বন্ধ দিল্লি-হাওড়া রুটের ট্রেন

Date:

Share post:

দিনের শেষে রঙিন জলের অভ্যাস তাঁর বহুদিনের। রাতের ডিউটি হলেও সে অভ্যস্ত তো আর ছাড়া যায় না। তবে নেশার চোটে এমন কাণ্ড যে তিনি ঘটিয়ে ফেলবেন তা কল্পনাও করতে পারেননি কেউ। রাতে ডিউটিতে এসে মদ খেয়ে ঘুমিয়ে পড়লেন উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কঞ্চৌসি স্টেশনের(kanchausi station) সহকারী স্টেশন মাস্টার। আধিকারিক অনিরুদ্ধ কুমারের এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের জেরে দাঁড়িয়ে পড়ল দিল্লি- হাওড়া রুটের(Delhi Howrah route) ট্রেন চলাচল। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি দাঁড়িয়ে পড়ে মালগাড়িও।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে চলতি সপ্তাহের বুধবার। গ্রীন সিগনাল না পেয়ে দুটি স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে বৈশালী এক্সপ্রেস, সঙ্গম এক্সপ্রেস, ফারাক্কা এবং মগধ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন গুলি। এমনকি দাঁড়িয়ে পড়ে মালগাড়িও। রাত্রি ১২টার পর প্রায় দেড় ঘণ্টা ট্রেনগুলি আটকে থাকে মদ্যপ সহকারি স্টেশন মাস্টারের গাফিলতির জেরে। একের পর এক ট্রেন এভাবে দাঁড়িয়ে পড়ায় খবর পৌঁছে শীর্ষ আধিকারিকদের কাছে। এরপর অনিরুদ্ধ কুমারকে বার বার ফোন করা হলেও নেশার ঘোরে গভীর ঘুমে আচ্ছন্ন অনিরুদ্ধ ফোনও তোলেননি। কোনো কিছুতেই কাজ না হওয়ায় ওই রাতেই সহকারি স্টেশন মাস্টারের ঘরে এসে উপস্থিত হন রেলের শীর্ষ আধিকারিকরা। দেখা যায় তখনও ঘুমোচ্ছেন তিনি।

আরও পড়ুন:মূল চুক্তিপত্রে সই না করায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ, পড়ল একাধিক পোস্টার

এই ঘটনায় সংবাদমাধ্যমকে ওই স্টেশনের স্টেশন মাস্টার বিশ্বম্ভর দাস জানান, সহকারী স্টেশন মাস্টার রাতে মদ্যপান করে ঘুমিয়ে পড়েছিলেন। ডিউটিতে থাকাকালিন এই কাজ করেছেন তিনি। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে অনিরুদ্ধ নামের ওই আধিকারিকের বিরুদ্ধে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...