Thursday, May 14, 2026

৪০ সাংবাদিকের ফোন হ্যাক করেছে পেগাসাস স্পাইওয়্যার!

Date:

Share post:

সাঙ্ঘাতিক কাণ্ড। অবাক করা পদক্ষেপ। যত দিন যাচ্ছে পেগাসাস স্প্যাইওয়্যারের (pegasus spywear) সূত্র ধরে বিস্ফোরক তথ্য উঠে আসছে। কী সেই তথ্য? এই পেগাসাস স্পাইওয়্যার মারফত দেশের ৪০জন সাংবাদিকের ফোন হ্যাক (journalist phone hack) করা হয়েছে। নিউজ চ্যানেল, সংবাদপত্র এমনকী নিউজ পোর্টালের সাংবাদিকদের ফোনেও আড়ি পাতা হয়েছে। ‘দ্য ওয়্যার’ (the wear) নিউজ পোর্টালের এই খবরে দেশের সংবাদ মহলে ব্যাপক চাঞ্চল্য। আজ সোমবার ফোনে আড়িপাতা নিয়ে সংসদ যে উত্তাল হবে, তা বলার অপেক্ষা রাখে না।

 

ইজরায়েলি (Israel) সংস্থা পেগাসাস স্পাইওয়্যার মারফত ফোনে আড়িপাতা প্রকাশ্যে আনেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণিয়ম স্বামী (subramoniyam swami)। তিনি শনিবার এও জানান, বিষয়টি প্রকাশ্যে আনছে ‘ওয়াশিংটন পোস্ট’ (washington post) ও লন্ডন গার্ডিয়ান’ (london guardian) সংবাদপত্র। তাদের ফোনে আড়িপাতার তালিকায় মন্ত্রী, বিচারপতি, সাংবাদিক, এমনকী আর অএসএস নেতাও আছেন। তার পরেই রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়। কাঠগড়ায় তোলা হয় সরকারকে। আজ সংসদে বিষয়টি নিয়ে সরকার পক্ষকে যে বিরোধী তোপের মুখে পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রের সরকার দেশের নিরাপত্তা ভূলুন্ঠিত করছে, অভিযোগ রাজনৈতিক মহলের।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...