Thursday, May 14, 2026

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব সিধুর কাঁধে দিলেন সোনিয়া

Date:

Share post:

দীর্ঘ দিন ধরে চলতে থাকা টালমাটাল পরিস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে সিধুর কাঁধেই পাঞ্জাবের দায়িত্ব সঁপলেন কংগ্রেস(Congress) সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। রবিবার সন্ধ্যায় এক বিবৃতি জারি করে সোনিয়া গান্ধী জানিয়ে দিলেন, পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হচ্ছে কংগ্রেস বিধায়ক নভজোৎ সিং সিধুকে(Navjot Singh Sidhu)। সিধু ছাড়াও চার জন কার্যনির্বাহী সভাপতি বেছে নেওয়া হয়েছে। তাঁরা হলেন, সংগত সিং গিলজিয়ান, সুখবিন্দর সিং ড্যানি, পবন গোয়েল, আর কিজিৎ সিং নাগরা।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে সিধুর সঙ্গে পাঞ্জাবের(Punjab) মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের(Amrinder Singh) সংঘাত চরম আকার ধারণ করেছিল। পরিস্থিতি সামাল দিতে একদিকে অমরিন্দরকে নির্দেশ দেওয়া হয় মন্ত্রিসভায় রদবদলের এবং সিধুকে সভাপতি পদে বসানোর সিদ্ধান্ত নেয় হাইকমান্ড । যদিও দিল্লির নেতৃত্তের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন অমরিন্দর। সেই টালমাটাল পরিস্থিতির শেষে সিধুতেই আস্থা রাখলেন সোনিয়া। যদিও কোনরকম সমস্যা এড়াতে চারজন কার্যনির্বাহী সভাপতিও নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন:‘রবীন্দ্রনাথের মতো দাড়ি হচ্ছে আপনার’, বৈঠকের মাঝে মোদিকে খোঁচা সুদীপের

কংগ্রেস সূত্রে খবর, সিধুকে পাঞ্জাব কংগ্রেসের সভাপতি করা যেতে পারে কি না তা নিয়ে কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে রবিবার পাঞ্জাবে বৈঠকে বসেছিলেন ১১ জন সাংসদ। সেখানেই সিধুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে। যদিও দলের প্রবীণ নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকেও যে হতাশ করা হবে না সেটাও জানানো হয়েছে দলের তরফে। সব মিলিয়ে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে অমরিন্দর সিং ও সিধুর মধ্যে চলতে থাকা ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটানোই মূল লক্ষ্য কংগ্রেস হাইকমান্ডের।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...